২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১১ মুহাররম ১৪৪৩ হিজরি

হালদা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান;৩টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ । ৫:৪৬ সন্ধ্যা

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র‍্য রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে তিনটি ইঞ্জিন চালিত বালুবাহী নৌকা ধ্বংস করা হয়। ১৯ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত তিনঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, আইডিএফ’র কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘হালদার জীব-বৈচিত্র্য রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনঘন্টাব্যাপী অভিযানে  ৩টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে। হালদার জীববৈচিত্র্য তথা মা মাছ, ডলফিন রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন