২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১১ মুহাররম ১৪৪৩ হিজরি

পুঁজিবাজারে লেনদেনে শীর্ষ দশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ । ৫:৫৭ সন্ধ্যা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন শেয়ারটির দাম বেড়েছে এক টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ৪৯২ বারে কোম্পানিটির ৫ লাখ ৯৫ হাজার ৯১টি শেয়ার লেনদেন হয়।

দিনটিতে টপ টেন বা দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড দর বৃদ্ধি পায় ৪ টাকা বা ৯.৯৩ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৪ টাকা বা ৯.৮০ শতাংশ বৃদ্ধি পায়। এ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে— সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, জনতা ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, ডিজিআইসি আনলিমা ইয়ার্ন ও আমান ফিড লিমিটেড।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন