২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১১ মুহাররম ১৪৪৩ হিজরি

চিত্র সাংবাদিক দিদার আলম আর নেই!

আলম
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ । ৬:৪৭ সন্ধ্যা

বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোর আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম মারা গেছে (ইন্নালিল্লাহি…রাজিউন)।তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন ।

তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের মিডিয়াপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

২৮ দিন আগে তিনি করোনা আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন। ‌বুধবার (১৮ আগস্ট) রাত ১১টায় এগারোটায় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। বৃহস্পতিবার আইসিউতে হাইফ্লো দেওয়া হলেও শেষ পর্যন্ত আর জ্ঞান ফেরেনি তাঁর।

দিদারুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম পৃথক শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম মহাসচিব মহসীন কাজী সাংবাদিক দিদারুল আলমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন