২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ আগস্ট ২০২১ www.24ghonta.news৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১২ মুহাররম ১৪৪৩ হিজরি

১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ । ১:৫৬ দুপুর

করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হয়েছে। টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। তাই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা জরুরি। এজন্য তাদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

Covid vaccination drive, Dos and Don’ts | Covid Vaccination Drive : করোনা টিকা কারা নিতে পারবেন, কারা নয়, জেনে নিন

গত ১৪ জুলাই করোনার টিকার আওতায় দ্রুত আরও বেশি মানুষকে আনার উদ্দেশ্যে সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকাগ্রহীতার বয়সসীমা ১৮তে নামিয়ে আনার তাগিদ দিয়েছিল। আর তাই আজ থেকে শুরু হলো ১৮ বছর বয়সীদের টিকা নিবন্ধন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন