২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ আগস্ট ২০২১ www.24ghonta.news৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১২ মুহাররম ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে উপকুলেীয় বন থেকে মৃত ডলফিন উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ । ৩:১৩ বিকাল

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকুল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগর উপকূলে কেওড়া বনে কাজ করার সময় বন কর্মিরা মৃত ডলফিনটি দেখতে পান। সাড়ে ৬ ফুট লম্বা ও দুইমন ওজনের মৃত ডলফিনটি উদ্ধারের পর সংরক্ষিত উপকূলীয় বনে মাটিচাপা দেন বন বিভাগের কর্মকর্তারা।

উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কার্যালয়ের বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে বগাচতর সাগর উপকুলে সাগর থেকে মৃত অবস্থায় ভেসে আসে ডলফিনটি। ধারণা করা হচ্ছে ডলফিনটি পাঁচ থেকে সাত দিন আগে সাগরে মারা যেতে পারে। পরে পানিতে ভেসে উপকূলে চলে আসে। ওই এলাকায় বনায়নের কাজ করার সময় বন বিভাগের কর্মীরা মৃত ডলফিনটি দেখতে পায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন