২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪১ হিজরি

বিসিবির পরিচালক লোকমান আটক

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ । ৪:০৩ ভোর

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়াকে মাদকসহ আটক করেছে র‌্যাব।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় তার বাড়িতে বিপুল মাদকদ্রব্য পাওয়া গেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, লোকমানকে র‍্যাব-২ এর প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। লোকমান আটক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অনুমোদনহীন মাদক রাখায় তাকে আটক করা হয়েছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন