২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ আগস্ট ২০২১ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৩ হিজরি

রাজশাহীর কোভিড ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১ । ১১:৩৮ সকাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত চারজন এবং উপসর্গ নিয়ে মারা যান তিনজন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী।

শনিবার সকাল ৬টার পর্যন্ত গত ২৪ ঘন্টায় কোভিড ইউনিটে এই সাতজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন। তাদের মধ্যে দুইজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৩০ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে রোগী ভর্তি আছেন ২৫৪ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

রাজশাহীতে ফের বাড়ল করোনা সংক্রমণের হার। শুক্রবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ১৯৩টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়ে সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক শূন্য ২ শতাংশে। এর আগেন দিন বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ৩৬ শতাংশ। এর আগে গত বুধবার এ জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন