২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ আগস্ট ২০২১ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৩ হিজরি

দ্বিতীয় দিনে পতন, দুদিনে সংগ্রহ ৫ কোটি ৩৫ লাখ

দ্বিতীয় দিনে পতন, দুদিনে সংগ্রহ ৫ কোটি ৩৫ লাখ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১ । ১:২৩ দুপুর

সবশেষ বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘গুড নিউজ’ সিনেমা মুক্তি পেয়েছিল ১৮ মাস আগে। তারিখটা ছিল ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। দীর্ঘদিন পরে অ্যাকশন থ্রিলার ‘বেল বটম’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন এ সুপারস্টার। আর করোনা মহামারি সত্ত্বেও ১৯ আগস্ট মুক্তির দিন এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করে ২.৭৫ কোটি রুপি।

বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, মুক্তির দ্বিতীয় দিন গতকাল শুক্রবার বক্স অফিসে সংগ্রহ বাড়বে বলে প্রত্যাশা করা হলেও তা হয়নি। বাণিজ্য-পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দিন বক্স অফিসে এ সিনেমা সংগ্রহ করেছে ২.৬০ কোটি রুপি। সেই হিসাবে দুই দিনে এ সিনেমা সংগ্রহ করল ৫.৩৫ কোটি রুপি।

‘বেল বটম’ ভারতে মুক্তি পেয়েছে এক হাজার ৬২০ পর্দায়, ছয় হাজারের বেশি শোয়ে। কোভিড মহামারির কারণে প্রেক্ষাগৃহে আসনসংখ্যা ৫০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। বেশির ভাগ রাজ্যে করোনা-পূর্ব দিনগুলোর মতো রাতের শো চলেনি সরকারের বিধিনিষেধের কারণে।

ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের পরে প্রথম হিন্দি সিনেমা হিসেবে ১৯ আগস্ট মুক্তি পায় ‘বেল বটম’। ইন্ডাস্ট্রির আশা, এ সিনেমা সম্মানজনক অর্থ সংগ্রহ করবে আর এর মধ্য দিয়ে ফের সিনেমা হলের চাকা সচল হবে।

‘বেল বটম’ পরিচালনা করেছেন রণজিৎ তিওয়ারি। প্রযোজনা করেছে ভাগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাণী কাপুর, হুমা কুরেশি ও লারা দত্ত।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন