২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ আগস্ট ২০২১ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৩ হিজরি

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী চিত্রা আর নেই

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী চিত্রা আর নেই
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১ । ৪:২৫ বিকাল

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী চিত্রা মারা গেছেন। আজ শনিবার চেন্নাইয়ে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগত হন তিনি। তাঁর পুরো নাম নল্লেন্নাই চিত্রা হলেও শুধু চিত্রা নামেই সুপরিচিত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষার সিনেমায় কাজ করেছেন প্রয়াত চিত্রা। মৃত্যুকালে তিনি স্বামী বিজয়রাঘবন ও কন্যা মহালক্ষ্মীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। চিত্রা চেন্নাইয়ের সালিগ্রামমে সপরিবারে বাস করতেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

চিত্রার মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক পাতায় তাঁর আত্মার সদগতি কামনা করে পোস্ট দিয়েছেন সহ-অভিনেতারা।

তামিল, মালয়ালাম, কন্নড় ও তেলেগুসহ দক্ষিণ ভারতীয় ভাষার সিনেমায় কাজ করতেন চিত্রা। তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় করেছেন মেগাস্টার মোহনলাল ও প্রেম নাজিরসহ অনেক তারকার সঙ্গে।

এন-কে

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন