২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ আগস্ট ২০২১ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে আরও এক লাখ ৫৩ হাজার টিকা পৌঁছেছে

চট্টগ্রামে আরও এক লাখ ৫৩ হাজার টিকা পৌঁছেছে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১ । ৫:০৫ সন্ধ্যা

চট্টগ্রামে আরও দেড় লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে। এর মধ্যে সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ৩০ হাজার ৬০০ ডোজ টিকা রয়েছে।

আজ (২১ আগস্ট) শনিবার, সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের টিকা বহনকারী বিশেষ এই গাড়িটি পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আজ আরও এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ৩০ হাজার ৬০০ ডোজ টিকা রয়েছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।

এর আগে, ১৪ আগস্ট চট্টগ্রামে এসেছিল মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা। এছাড়াও চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে ৩১ জানুয়ারি প্রথম দফায় এসেছিল ৪ লাখ ৫৬ হাজার ডোজ। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল ৩ লাখ ৬ হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে ১ লাখ ৮ হাজার ডোজ। এছাড়া গত ১১ জুলাই ও ৬ আগস্ট দুই দফায় মডার্নার ১ লাখ ৪৩ হাজার ৪০০ ডোজ টিকা আসে। তিন ধাপে সিনোফার্মের আসে ৩ লাখ ৩২ হাজার ৮০০ ডোজ টিকা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন