২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ আগস্ট ২০২১ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৩ হিজরি

আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন মামুটি-মোহনলাল

আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন মামুটি-মোহনলাল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১ । ৬:১৯ সন্ধ্যা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের দুই মেগাস্টার মামুটি ও মোহনলালকে গোল্ডেন ভিসা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম বারের মতো সংযুক্ত আরব আমিরাত সরকার মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকাকে সম্মানিত করল।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুব শিগগিরই মামুটি ও মোহনলাল ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা গ্রহণ করবেন।

সম্প্রতি মামুটি গোল্ডেন ভিসা নিতে দুবাইয়ে উড়াল দিয়েছেন। অন্যদিকে, এ সপ্তাহের শেষের দিকে দুবাইয়ে যাবেন মোহনলাল।

২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা সিস্টেম চালু করে। এ ভিসা থাকলে সে দেশে কোনও স্পন্সর ছাড়াই কাজ ও বাস করা যাবে। ১০ বছর পরে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে ভিসা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন