২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ আগস্ট ২০২১ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৩ হিজরি

২১ আগস্ট স্মরনে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল

২১ আগস্ট স্মরনে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১ । ৭:৪৮ রাত

ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ নিহতদের স্মরণে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান জীবন, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদুজ্জামান নিশাত, বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমাম উদ্দিন আদিলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা মসজিদের পেশ ইমাম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন