২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ আগস্ট ২০২১ www.24ghonta.news৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৩ মুহাররম ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডের জোড়আমতল আল-আমিন ইসলামিয়া মাদ্রাসায় শোহাদায়ে কারবালার স্মরণে দোয়া মাহফিল

সীতাকুণ্ডের জোড়আমতল আল-আমিন ইসলামিয়া মাদ্রাসায় শোহাদায়ে কারবালার স্মরণে দোয়া মাহফিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১ । ৯:৪৪ রাত

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় শনিবার সন্ধ্যায় আল-আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের উদ্যোগে পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মাদ্রাসার সাবেক সুপার মাওলানা সাইদুল হক (রহঃ) এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের মরহুম সদস্যদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়েছে। মোনাজাতে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ধর্মাবলম্বীদের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবু কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোঃ আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মোঃ তারেক উদ্দিন সিকদার, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব মীর মোহাম্মদ ইউসুফ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম বীমা, মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর ফারুক সোহেল, তরুণ রাজনীতিবিদ মোঃ খোকন, মাদ্রাসার সাবেক শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেল, মোহাম্মদ মহিউদ্দিন শাহিন, দিদারুল আলম, মোঃ মহিউদ্দিনসহ উপস্থিত ছিলেন আল-আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীগণ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন