২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ আগস্ট ২০২১ www.24ghonta.news৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৪ মুহাররম ১৪৪৩ হিজরি

গলুই : শাকিব খানের নায়িকা হচ্ছেন পূজা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১ । ১:০৪ দুপুর

প্রথম বারের মতো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমার জন্য এরই মধ্যে চুক্তি সেরেছেন এই অভিনেত্রী।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। যদিও সিনেমাটির প্রযোজক, পরিচালক, এমনকি নায়িকা এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন।

তবে সংশ্লিষ্ট সূত্রের খবর, চুক্তি সেরেছেন পূজা চেরি। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আয়োজন করে সেই ঘোষণা আসছে। নতুন নায়িকার সঙ্গে শাকিব কাজ করতে আগ্রহী আর পূজা চেরি শাকিবের নায়িকা হতে মুখিয়ে আছেন। গতকাল পূজার জন্মদিনে ‘গলুই’ সিনেমার টিম আয়োজন করে তাঁর জন্মদিনের কেকও কেটেছেন।

খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক। এই সিনেমার মাধ্যমে প্রথম বার অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খান। সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামালপুরে সিনেমাটির শুট শুরু হবে। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদসহ অনেকেই।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন