২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ আগস্ট ২০২১ www.24ghonta.news৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৪ মুহাররম ১৪৪৩ হিজরি

রাউজানের মাওলানা নেজাম জেলার শ্রেষ্ট ইমাম নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১ । ৬:১২ সন্ধ্যা

রাউজান পৌর সভার জলিল নগর সিএন্ডবি জামে মসজিদ(নির্মানাধীন মডেল মসজিদ)এর খতিব মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন চট্রগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ট ইমাম নির্বাচিত হয়েছেন।গত ১৭ আগস্ট ইসলামিক ফাউন্ডেশান চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ে তাকে শ্রেষ্টত্তের সনদ তুলে দেন ইসলামিক ফাউন্ডেশান চট্রগ্রাম বিভাগীয় পরিচালক আবু আহসান মুহাম্মদ বোরহান উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল,বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন খাঁন প্রুমখ।

জেলা পর্যায়ে শ্রেষ্ট ইমাম নির্বাচীত হওয়ায় মাওলানা নেজাম উদ্দিন কৃতজ্ঞতা জানিয়েছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি,উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,রাউজান পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ,হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর প্রতি।তার এ প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানান রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন হলদিয়া ইউনিয়নের গর্জনিয়া গ্রামের মুহাম্মদ আবদু সামাদ ও খতিজা বেগমের বড় ছেলে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন