২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ আগস্ট ২০২১ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪৩ হিজরি

উখিয়ায় যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১ । ১২:৪৯ দুপুর

কক্সবাজারের উখিয়ার সোনাইছড়িতে রিদোয়ান হোসেন (২৪) নামের এক যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। পরিকল্পিতভাবে পিঠিয়ে হত্যার পর তার লাশ সুপারি বাগানে অবৈধভাবে টানা বিদ্যুতের তাঁরে জড়িয়ে রাখা হয়।

রোববার (২২ আগস্ট) রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামের মৃত সৈয়দ কাসেমের ছেলে মোহাম্মদ ইউছুপ ওরফে পুতিয়া ও মোহাম্মদ ইউনুচ ওরফে বদাইয়ার সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নিহত রিদোয়ান হোসেন ওই এলাকার হোসেন আহমদের ছেলে।

খবর পেয়ে উখিয়া থানার আওতাধীন ইনানী পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক মো: অলিউর জানান, ‘খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার ক্লু তদন্ত করে জানা যাবে। এ কারণে ময়না তদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, বৈদ্যুতিক তারের জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন