২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ আগস্ট ২০২১ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪৩ হিজরি

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১ । ১:১৮ দুপুর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা পজিটিভ, চারজন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনা পরবর্তী সময়ে জটিলতায় মারা গেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার তিনজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৮ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ২৩৮ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন