২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ আগস্ট ২০২১ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪৩ হিজরি

মন্ত্রিসভায় অনুমোদন: ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’

শেখ রাসেল দিবস
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১ । ২:০০ দুপুর

এখন থেকে প্রতি বছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের বিষয়ে সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে আজ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়।

আইসিটি বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় শিশু শেখ রাসেলও রক্ষা পাননি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন