সিএনজির গ্যাস সিলিন্ডার হতে সৃষ্ট অগ্নিকান্ডে হাটহাজারীতে (চট্টগ্রাম থ ১৩-৩৩৬৫) নাম্বারের একটি সিএনজি চালিত অটো রিক্সা অাগুনে পুড়ে গিয়েছে। সোমবার (২৩আগস্ট) রাত ৯ টার দিকে হাটহাজারী বাস স্ট্যান্ড জিরো পয়েন্ট এলাকায় এই অগ্নিকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট এলাকায় রাউজানমূখী (চট্টগ্রাম -থ ১৩-৩৩৬৫) নাম্বারের একটি সিএনজি যাত্রীর জন্য অপেক্ষাকালে সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ওয়েলসেলটি ছিঁড়ে গিয়ে গ্যাস নির্গত হয়। ঐ সময় সিএনজিটির পাশে থাকা ডিম বিক্রির একটি ভ্যানের মোমবাতির আগুন থেকে সিএনজিটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন এবং চালক পালিয়ে যাওয়ায় সিএনজি চালিত অটোরিক্সাটি থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ (অপারেশন) শফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গাড়িটির চালক পালিয়ে যাওয়ায় গাড়িটি থানায় নিয়ে আসা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১ । ১০:৩৮ রাত