২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৬ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় ১০ মৃত্যু, শনাক্ত ৩১৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ । ১০:৫৭ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩১৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২০২ এবং উপজেলা পর্যায়ে ১১৬ জন। একই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২১৪৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৭ হাজার ৬৭০ জন। এর মধ্যে নগরে ৭১,৩২৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৬,৩৪৫ জন।

তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরায়াল হাসপাতালে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৩২৯ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৬ জন, সাতকানিয়ায় ৮ জন, বাঁশখালী ৩ জন, আনোয়ারা ৩ জন, চন্দনাইশ ৭ জন, পটিয়া ৭ জন, বোয়ালখালী ৫ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ৩৪ জন, ফটিকছড়ি ৭ জন, হাটহাজারী ২৩ জন, সীতাকুণ্ড ১১ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৯৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৭৫ এবং উপজেলায় ৫১৮ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন