২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৬ মুহাররম ১৪৪৩ হিজরি

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ । ১২:১২ দুপুর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য দিয়ে জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চার জন এবং উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের তিন জন এবং পাবনার এক জন।

রামেকের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৪ জন। বর্তমানে হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ২২১ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন