২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৬ মুহাররম ১৪৪৩ হিজরি

পিট-হৃতিকদের হটিয়ে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ ভি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ । ১:৫৬ দুপুর

বলিউড তারকা হৃতিক রোশন, হলিউড তারকা ব্র্যাড পিটকে হটিয়ে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় নাম যোগ হলো বিশ্বখ্যাত কোরীয় ব্যান্ড বিটিএস আর্মির ভি ওরফে কিম তাইহিউং। দীর্ঘদিন ভি কোরিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে তালিকায় রয়েছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, দারুণ লুক, আকর্ষণীয় হাসি আর শিশুসুলভ ব্যক্তিত্বের কারণে বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন ভি। একই সঙ্গে তাঁর আদুরে ও আবেদনময় চেহারা বহু নারীর হৃদয়ে কাঁপন ধরায়।

বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে বিটিএসের। এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড বলে বিবেচনা করা হয়। এ দলের সদস্যরা তাঁদের গান আর ব্যতিক্রমী স্টাইল দিয়ে বিশ্বজুড়ে নজর কাড়ছেন। দলটির সদস্য ভি অন্যতম জনপ্রিয় তারকা।

বেস্টটপার্সের এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্র্যাড পিট ও তৃতীয় স্থানে রয়েছেন নোয়া মিলস। এ তালিকায় আরও রয়েছেন রবার্ট প্যাটিনসন, হৃতিক রোশন, জাস্টিন ট্রুডো, ক্রিস ইভানসসহ অনেকে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন