২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৬ মুহাররম ১৪৪৩ হিজরি

১৬ দিন পরে মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘থালাইভি’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ । ২:০৮ দুপুর

কঙ্গনা রনৌত অভিনীত ‘থালাইভি’ সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল গত ২৩ এপ্রিল। কিন্তু করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে তা সম্ভব হয়নি। তবে কঙ্গনার ভক্তদের জন্য সুখবর, আর মাত্র ১৬ দিন পরে, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমা।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কঙ্গনার সিনেমা। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জীবনীভিত্তিক সিনেমা এটি।

জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। সিনেমায় দেখানো হবে, চলচ্চিত্র অঙ্গন থেকে কীভাবে তামিলনাড়ুর ক্ষমতাশালী রাজনীতিক এবং পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন জয়ললিতা, সেই গল্প।

সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ এল বিজয় পরিচালিত এ সিনেমায় কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, মধু ও ভাগ্যশ্রী।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন