জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর এবারের আসরে রানার্সআপ হয়েছেন অরুণিতা কাঞ্জিলাল। অনেকের ধারণা ছিল ১২ তম আসরের চ্যাম্পিয়ন হবে পশ্চিমবঙ্গের বনগাঁর মেয়ে অরুণিতা। কিন্তু না, চ্যাম্পিয়ন হয়েছেন অরুণিতা পছন্দের পবনদীপ রাজন।
প্রতিযোগিতা শেষ করে মুম্বাই থেকে বনগাঁ ফিরেছেন অরুণিতা। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। কিন্তু নিজের লক্ষ্য পূরণে আবার মুম্বাই ফিরে যাবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন অরুণিতা কাঞ্জিলাল।
তিনি আরও জানান, প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার প্রতি অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন। এক প্রশ্নের উত্তরে অরুণিতা বলেন, প্রচুর প্রেমের প্রস্তাব আসে। ই-মেইলে লোকজন সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছে। সেখানে বাড়ির ঠিকানা, ফোন নম্বর দিয়ে লিখে দেয়। বলে, তোমায় বিয়ে করব। এগুলো দেখে কিন্তু খুব মজা লাগে।
এদিকে পবনদীপের সঙ্গে সম্পর্ক আছে অরুণিতার। এ দুই প্রতিযোগিকে নিয়ে চর্চার শেষ নেই। মুম্বাইয়ে একসঙ্গে থাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। সব মিলিয়ে আলোচনায় অরুণিতা-পবনদীপ।
এবার তাদের নিয়ে নতুন তথ্য শোনা যাচ্ছে বলিপাড়ায়। প্রেমিক পবনদীপকে উপহার দিয়েছেন অরুণিতা। যা তা উপহার না। একেবারে ৬৯ লাখ রুপি মূল্যে উপহার। পবনদীপকে অডি কোম্পানির একটি গাড়ি উপহার দিয়েছেন অরুণিতা। তারপর থেকে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
অনেকে প্রশ্ন করছেন, এতো দামি উপহার কিভাবে দিয়েছেন অরুণিতা। এ প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি। কারণ বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি অরুণিতা বা পবনদীপ।
তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকের কাছ থেকে দামি অনেক উপহার পেয়েছেন পবনদীপ। সাইলি কাম্বলে দিয়েছেন ৭২ হাজার রুপির সোনার চেন, মোহাম্মদ দানিশ দিয়েছেন ১৪ লাখ রুপির গিটার, শন্মুখপ্রিয়া দিয়েছেন ১.৩ লাখ রুপির স্যুট।
বলিউডে নিজের স্থায়ী করতে চান অরুণিতা। কাজ করতে চান প্লেব্যাক সিঙ্গার হিসেবে। এ জন্য শিগগিরই মুম্বাই ফিরে যাবেন তিনি। নিজের অবস্থান পাকা করতে পরিশ্রম করতে চান অরুণিতা। তার ভাষায়, দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে বিশ্বাস রেখেছে আমার ওপর, তার মর্যাদা দিতে নিজের সেরাটা উজাড় করে দেব।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ । ৪:০৪ বিকাল