২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৬ মুহাররম ১৪৪৩ হিজরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ । ৪:২৬ বিকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল খোলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির মঙ্গলবার গণমাধ্যমকে জানান, আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রভোস্ট কমিটি সিদ্ধান্ত নেয়। যার সভা আজ (২৪ আগস্ট) অনুষ্ঠিত হবে। সেখানে সিদ্ধান্ত হলে তা সিন্ডিকেটে পাঠানো হবে, সেখানে চূড়ান্ত হবে। হল খোলার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে নেওয়া হয় না।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলবে এমন খবর ছড়িয়ে পড়েছে। ১৯ সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরু সম্বলিত তথ্যও প্রচার করছেন কেউ কেউ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন