২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৬ মুহাররম ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে গাড়ির ধাক্কায় মেছোবাঘের মৃত্যু 

tiger
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ । ৭:১১ রাত

হাটহাজারীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক মেছোবাঘের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী আনিসের বাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাস্তা পারাপারের সময় পৌরসভার ভাঙ্গাপুল এলাকার আনিসের বাধের সামনে মেছোবাঘটিকে একটি চলন্ত গাড়ি ধাক্কা দেয়। এতে বাঘটি পাশের খালে পড়ে যায়।

খবর পেয়ে হাটহাজারী বনবিভাগ মেছোবাঘটি উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাঘটিকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটি চাপা দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডাঃ রাজিব ফারাবী জানান, বনবিভাগ আহত অবস্থায় একটি মেছোবাঘকে নিয়ে আসলে বাঘটিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। এসময় তিনি আরো জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বাঘটির মৃত্যু হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন