২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ আগস্ট ২০২১ www.24ghonta.news১০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৭ মুহাররম ১৪৪৩ হিজরি

প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন কিয়ারা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১ । ২:১৩ দুপুর

বলিউডের এই প্রজন্মের সেনসেশন কিয়ারা আদভানি। একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। তার নজরকাড়া রূপ এবং অভিনয় দক্ষতায় মুগ্ধ হচ্ছেন দর্শক-সমালোচকরা। মুম্বাই ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের সঙ্গে টক্কর দিয়ে তিনি এগিয়ে চলেছেন নিজের গতিতে।

সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত নতুন সিনেমা ‘শেরশাহ’। অন্তর্জালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রতিটি রিভিউতে পেয়েছে পজিটিভ প্রতিক্রিয়া। বলা হচ্ছে, প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এই সিনেমা দারুণ ব্যবসা করত।

এদিকে ‘শেরশাহ’র সাফল্যে উচ্ছ্বসিত কিয়ারা সম্প্রতি অংশ নিয়েছেন আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এ। সেখানে ভক্তদের নানা প্রশ্নের জবাবে মুখ খুলেছেন তিনি। এক ভক্ত তার কাছে জানতে চান, তিনি সার্জারি করিয়েছেন কিনা?

কিয়ারা জানান, এমন একটি গুঞ্জন ২০১৮ সালেই ছড়িয়েছিল। তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানকার কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয় এবং অনেকেই বলাবলি করেন, কিয়ারা প্লাস্টিক সার্জারি করিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘ওই সময়ে আমি নিজেই এক মুহূর্তের জন্য সংশয়ে পড়ে গিয়েছিলাম! সত্যিই কি আমি নিজের শরীরের সঙ্গে কিছু করে ফেললাম!’

শুধু প্লাস্টিক সার্জারি নয়, যৌনতার বিষয়েও অনুষ্ঠানটিতে কথা বলেছেন কিয়ারা আদভানি। ‘লাস্ট স্টোরিজ’ সিনেমায় তাকে স্বমেহনের দৃশ্যে দেখা গেছে। এছাড়া ‘ইন্দু কি জাওয়ানি’ সিনেমাতেও তার শরীরী আবেদন প্রাধান্য পেয়েছে। তবে বাস্তব জীবনে এসবে খুব বেশি আগ্রহ নেই তার। খুল্লামখুল্লা যৌনতা একদমই পছন্দ করেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন