২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ আগস্ট ২০২১ www.24ghonta.news১০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৭ মুহাররম ১৪৪৩ হিজরি

পাচারকালে ৮টি কাকাতুয়া পাখি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১ । ৫:১১ সন্ধ্যা

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৮টি কাকাতুয়া পাখি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। কথা বলা এ কাকাতুয়া প্রতিটি পাখির মূল্য দেড় লাখ টাকা করে ৮টির মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২৫ আগস্ট) সকালে সীমান্ত এলাকা থেকে পাখিগুলো আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্প কমান্ডার সুবেদার মোস্তফা কামাল জানান, গোপন সংবাদে জানতে পারি একটি চোরাচালানী চক্র বাংলাদেশ থেকে কাকাতুয়া পাখি ভারতে পাচারের করার জন্য সীমান্তে জড়ো হয়েছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে পাখিগুলো আটক করা হয়।

আটক কাকাতুয়া পাখিগুলো ২১ বিজিবি ব্যাটালিয়নের খুলনা হেডকোয়াটারে পাঠানো হয়েছে। পাখিগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অফিসে হস্তান্তর করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন