২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ আগস্ট ২০২১ www.24ghonta.news১১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৮ মুহাররম ১৪৪৩ হিজরি

মীরসরাইয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ । ১২:৫৭ রাত

চট্টগ্রামের মীরসরাইয়ে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুত্বর আহত মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর উল্ল্যাহ (৪৬) এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।ঘটনার দুইদিন অতিবাহিত হলেও হামলাকারী সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগিদের পুলিশ গ্রেফতার করতে না পারায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতাকমীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ব্যবসায়িক লেনদেনের কারণে এক কোটি টাকা পাওনা চাওয়ায় গত সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় বাড়ি নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফেরার পথে মীরসরাই উপজেলার সাত্তার ভূঁইয়া হাট এলাকায় সাইফুলের নেতুত্বে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়।পরে স্থানীয়রা নুর উল্ল্যাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।তার শারিরীক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডেকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।জানাগেছে, সন্ত্রাসীরানুর উল্ল্যাহকে চাইনিজ কুড়াল, হকিস্টিক ও রাম দা দিয়ে এমন ভাবে কুপিয়েছে তার শরীরে হাত দেয়ার মত জায়গা নেই। এ পর্যন্ত পুরো শরীরে শতাধিক সেলাই দিতে হয়েছে। প্রচুর রক্তক্ষয় হয়ে তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ ব্যাপারে আহত নুর উল্ল্যাহ বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-১৪, তাং ২৫.০৮.২০২১ ইং।আসামীরা হলেন-সাইফুল ইসলাম (৪০) পিতা হাজি কালাম ড্রাইভার, দুর্গাপুর জোরালগঞ্জ মীরসারাই। রেজাউল (৩০) পিতা আবু ছালেক, ঠিকানা-ঐ, সৈয়দ এনায়েতুর রহমান রাব্বী (৩২) পিতা আব্দুর রহমান সাং পাথরঘাটা, কোতোয়ালী, চট্টগ্রাম। আলাউদ্দিন হায়দার রাজু (৪০) পিতা- আবুল বশর প্রকাশ ফুড বশর, সাং পূর্ব কাটাছরা জোরারগঞ্জ। শাহ আলম, পিতা মৃত শামসুদ্দিন পূর্ব কাটাছরা,জোরারগঞ্জ, মীরসরাই।আহত নুর উল্ল্যাহর ছেলে নাঈমুল ইসলাম শুভ জানান, আমার বাবা দীর্ঘদিন প্রবাসে ছিল। দেশে ফেরার পর প্রতারক সাইফুল পূর্ব পরিচয়ের সূত্রে ব্যবসায়িক লোভ দেখিয়ে আমার বাবার অর্জিত অর্থ (এক কোটি টাকারও বেশি) হাতিয়ে নেয়। এ টাকা ফেরত চাওয়ায় তার সাথে বাবার বিরোধ সৃষ্টি হয়। টাকা দাবী করায় সাইফুল আমার বাবাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সোমবার রাতে বাবা দোকান থেকে ফেরার সময় ৩টি মোটর সাইকেল নিয়ে সাইফুল তার সন্ত্রাসী দলবল নিয়ে বাবাকে হত্যা করতে হামলা চালায়। আমার বাবা এখন মৃত্যু শয্যায়। আমি সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগিদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানাই।

এদিকে এলাকাবসীরা জানায় সাইফুল একজন প্রফেশনাল প্রতারক। সিএন্ডএফ ব্যবসার নামে বিভিন্ন মানুষ থেকে সে শতকোটি টাকা হাতিয়ে নিয়েছে। এসব মামলায় সে ইতোমধ্যে জেল খেটেছে। চট্টগ্রাম বন্দরেও কন্টেইনার থেকে বিভিন্ন আমদানীকারকের মূল্যবান মালামাল লোপাটের অভিযোগ রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে হামলা বিষয়টি অস্বিকার করে সাইফুল ইসলাম বলেন, নুর উল্ল্যাহর সাথে আমার ব্যবসায়িক বিরোধ ছিলো এটা সত্য তবে তার উপর হামলার ঘটনায় আমার কোন সম্পর্ক নেই। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নাম জড়ানো হচ্ছে।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, নুর উল্ল্যাহকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যার চেষ্টা মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন