২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ আগস্ট ২০২১ www.24ghonta.news১১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৮ মুহাররম ১৪৪৩ হিজরি

রান্না করতে করতে খালি গলায় গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ । ১২:০৬ দুপুর

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রতি ঈদেই একক সংগীতানুষ্ঠানের আয়োজন নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হন। এবার তিনি আসছেন একটি রান্নার অনুষ্ঠানে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, এটিএন বাংলার রান্নাবিষয়ক সাপ্তাহিক আয়োজন ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা তারকাদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবার এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি হয়ে নিজ হাতে রান্না করবেন ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান। তবে পুরো গান নয়, কেবল গানের অংশবিশেষ গেয়ে শোনাবেন তিনি। আগামী শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রান্নার অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়।

২০১৬ সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এর পর থেকে প্রত্যেক ঈদে নিয়মিত গান গেয়ে আলোচনা-সমালোচনায় থাকেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন