২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ আগস্ট ২০২১ www.24ghonta.news১১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৮ মুহাররম ১৪৪৩ হিজরি

পুত্রসন্তানের মা হলেন নুসরাত জাহান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ । ২:১৪ দুপুর

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান পুত্রসন্তানের মা হয়েছেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে গতকাল বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। নবজাতক ও মা সুস্থ আছেন।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর ইচ্ছে অনুসারে নুসরাতের কাছের মানুষ যশ দাশগুপ্ত সঙ্গী ছিলেন। অন্তঃসত্ত্বা থাকাকালে হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন যশ।

এর আগে অন্তঃসত্ত্বা প্রসঙ্গে নুসরাত বলেছিলেন, ‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

অন্তঃসত্ত্বা নুসরাতকে কতখানি আগলে রাখছেন যশ দাশগুপ্ত, সম্প্রতি সে দৃশ্য দেখেছেন সবাই। কয়েক দিন আগে বৃষ্টিভেজা দুপুরে কলকাতা শহরের রাস্তায় হাতে হাত ধরে ক্যামেরাবন্দি হন দুজন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন