২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ আগস্ট ২০২১ www.24ghonta.news১২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৯ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রশাসন১৪৪ ধারা জারি করেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ । ২:৫৭ রাত

চট্টগ্রামের ফটিকছড়িতে একই স্থানে আওয়ামীলীগের দুই গ্রুপের অনুষ্ঠানকে ঘিরে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা প্রশাসন সভাসমাবেশের এ নিষেধাজ্ঞা জারিকে করে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরনের সভা, মিছিল-মিটিং, সমাবেশ ও দু’জনের বেশি জমায়েতে করা যাবে না। ২৭ আগস্ট সকাল ৬ টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আইন বলবৎ থাকবে।

২৭ আগস্ট সকাল ৬ টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবত থাকবে। নির্দেশনা বাস্তবায়ন করতে বিজ্ঞপ্তিতে ফটিকছড়ি থানা ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজনকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন আজ শুক্রবার ২৭ আগস্ট ফটিকছড়ি কলেজ অডিটোরিয়ামে একই ভেন্যু ও একই সময়ে কর্মসূচি দিয়েছে। এ নিয়ে এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন