২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ আগস্ট ২০২১ www.24ghonta.news১২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৯ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, শনাক্ত ২৬৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ । ৫:০৯ ভোর

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২১ এবং উপজেলা পর্যায়ে ১৪৮ জন। একই সময়ে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৬৭৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৮ হাজার ৫৩৭ জন। এর মধ্যে নগরে ৭১,৭৫৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৬,৭৮২ জন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন ইপিক হেলথ কেয়ারে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ১৭ জন, বাঁশখালী ১৪ জন, আনোয়ারা ১১ জন, চন্দনাইশ ৭ জন, পটিয়া ৪ জন, বোয়ালখালী ৯ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ২৭ জন, ফটিকছড়ি ১৪ জন, হাটহাজারী ৩০ জন, সীতাকুণ্ড ৪ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২০৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮২ এবং উপজেলায় ৫২৭ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন