২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ আগস্ট ২০২১ www.24ghonta.news১২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৯ মুহাররম ১৪৪৩ হিজরি

গুলশানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ । ১০:৫৬ সকাল

রাজধানীর গুলশানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

এ ঘটনায় চালকসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে গুলশান থানার উপ-পরিদর্শক মো সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। চালক অতিরিক্ত গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। এ ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা চলচ্চিত্র সংশ্লিষ্ট বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আহতদের নাম পরিচয় এই মুহূর্তে আমার জানা নেই। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন