২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ আগস্ট ২০২১ www.24ghonta.news১২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৯ মুহাররম ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে ৩১০ পিস ইয়াবাসহ আটক এক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ । ৪:৪২ বিকাল

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে ৩১০পিস ইয়াবাসহ নাসির উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম-ক সার্কেল হাটহাজারী ইউনিট।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদন হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সানাউল্ল্যাহ পাড়ার মূছা ড্রাইভারের বাড়ির মৃত নুর মিয়ার পুত্র।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদনহাট বাজারে হতে ৩১০ পিস ইয়াবা সহ একাধিক বিচারাধীন মাদক মামলার আসামী নাসির উদ্দিন প্রকাশ নাছের কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন