২৪ ঘন্টা নিউজ
শনিবার ৯ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ইবি ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ । ২:১২ রাত

দলীয় নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে কুষ্টিয়া শহর থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গত ২৯ অক্টোবর রাকিবুল ইসলামের সাথে শাখা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জুবায়ের হোসেনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সেখানে ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাধরাণ সম্পাদক জুয়েল রানা হালিমসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সম্পর্কে বিভিন্ন অভিযোগ করা হয়।

তবে এই অডিওটি রাকিব জোর করে করিয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছে জুবায়ের। এই ঘটনায় জুয়েল রানা হালিম বাদী হয়ে গত ০২ নভেম্বর ইবি থানায় আইসিটি আইনে মামলা করেন। মামলায় রাকিবুল ইসলাম রাকিব এবং জুবায়ের হোসেনকে আসামি করা হয়েছে।

রাকিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে ইবি থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন, ‘ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার মামলা নং ০২/০২-১১-২০১৯। আজ তাকে আদালতে পাঠানো হবে। ’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন