২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ আগস্ট ২০২১ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২০ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১ । ১০:০৩ সকাল

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১৪ এবং উপজেলা পর্যায়ে ৭৩ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৭০০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৮ হাজার ৭২৪ জন। এর মধ্যে নগরে ৭১,৮৬৯ জন এবং উপজেলা পর্যায়ে ২৬,৮৫৫ জন।

তিনি বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১৯ জন, সাতকানিয়ায় ৮ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ১৩ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১৩ জন, সীতাকুণ্ড ৫ জন, মিরসরাই ৫ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২১১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮২ এবং উপজেলায় ৫২৯ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন