২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ আগস্ট ২০২১ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২০ মুহাররম ১৪৪৩ হিজরি

রামেকের করোনা ইউনিটে এক দিনে ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১ । ১১:৪৯ সকাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য দিয়ে জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক জন এবং উপসর্গ নিয়ে সাত জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, নওগাঁর এক জন এবং পাবনার এক জন।

রামেকের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে নয় জন। বর্তমানে হাসপাতালের ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৭৭ জন।

এদিকে, গতকাল শুক্রবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৩৩ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন