২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ আগস্ট ২০২১ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২০ মুহাররম ১৪৪৩ হিজরি

বিকেলে আসছে জাপানের ‘শেষ’ উপহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১ । ১২:৫৫ দুপুর

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পঞ্চম ও শেষ চালানে জাপান থেকে আজ দেশে আসছে আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা।

শনিবার (২৮ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান এসে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) স্থানীয় সময় রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার টিকাগুলো নিয়ে ঢাকার উদ্দেশে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

টোকিওতে বাংলাদেশ দূতাবাস শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন উপহারের টিকার চালানটি নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এরআগে গত ২১ আগস্ট জাপান থেকে দেশে আসে আরও ৭ লাখ ৮১ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা।

কোভ্যাক্সের আওতায় চতুর্থ চালান হিসেবে দেশে আসে এসব টিকা। এর আগে ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে।

গত ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ও ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়।

সবমিলে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন