লা লিগার ক্লাব রায়ো বায়োকানোতে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। চলতি মৌসুমের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন এই ফুটবলার।
তিনি লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি রায়ো বায়াকানোর সঙ্গে ২০২১-২০২২ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এই সুযোগটি দেওয়ার জন্য ও আমার ওপর বিশ্বাস রাখার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। আমার বর্তমান ও সাবেক কোচ ও মেন্টরদের অনেক ধন্যবাদ জানাতে চাই তাদের সমর্থন, সময় ও ভালোবাসা দেওয়ায়।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই বছরের পর বছর ত্যাগ স্বীকার করার জন্য। তাদের ছাড়া আমি আজকের অবস্থানে আসতে পারতাম না।’
বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জিদান লিখেছেন, ‘সবশেষে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করেছেন, বিশেষত আমার আদি নিবাস বাংলাদেশকে। আপনাদের সমর্থন মনে থাকবে, আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন সেটাও।’
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১ । ৫:৩০ সন্ধ্যা