২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ আগস্ট ২০২১ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২০ মুহাররম ১৪৪৩ হিজরি

আনোয়ারায় খাল থেকে মোটরসাইকেল উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১ । ১০:৪৩ রাত

আনোয়ারা উপজেলায় খাল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে উপজেলার চাতরী ইউনিয়নের ইব্রাহিম মন্সুী বাড়ীর খিলপাড়া গ্রামের পাশে খালে আরফাত বিন নূর,এ রাফি আহমেদ চোখে পড়ে গাড়িটি, পরে স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে চট্র-মেট্রো-১৪-৬৯৯৭ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে।

স্থানীয় আশিকুর রহমান নয়ন জানায়, আরফাত বিন নূর,এ রাফি আহমেদ চোখে পড়ে গাড়িটি, ৫নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম মন্সুী সাথে কথা বলে,  প্রশাসনের সাথে যোগাযোগ করে পরে গাড়িটি আনোয়ারা থানায় হস্তান্তর করি।ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চুরি বা ছিনতাই করা। সেটি সামলাতে না পেরে অপরাধীরা খাল পানিতে ডুবে রেখেছিল।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। কীভাবে মোটরসাইকেলটি সেখানে আসল তা খতিয়ে এবং প্রকৃত মালিককে খোঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন