২৪ ঘন্টা নিউজ
শনিবার ৯ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ । ১২:১৫ দুপুর

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী ১১ নভেম্বর সোমবার অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবারের (৯ নভেম্বর) জেএসসি পরীক্ষা স্থগিত করা হয়। আজ জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
গত ২ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন