২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ আগস্ট ২০২১ www.24ghonta.news১৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২১ মুহাররম ১৪৪৩ হিজরি

নুসরাতকে ‘সঙ্গীনি’ বললেন যশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১ । ১২:৪৪ দুপুর

মা হয়ে আলোচিত নুসরাত। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন এ নায়িকা। হাসপাতাল ছেড়ে সন্তানের নাম জানিয়েছেন এ অভিনেত্রী। ছেলে নাম রেখেছেন ‘ঈশান’।

নুসরাতের মা হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় অভিনেতা যশ দাশগুপ্ত। যদিও নুসরাতের সন্তানের বাবা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। তবে টালিপাড়ার অনেকের নজর যশের দিকে। কারণ নুসরাতের ইচ্ছায় তার পাশে ছিলেন যশ। অপারেশন থিয়েটারেও ছিলেন এ অভিনেতা।

নুসরাতের বিষয়ে এখনো সরাসরি কিছুই বলেননি যশ। তবে এবার নুসরাতকে ‘সঙ্গীনি’ সম্বোধন করেছেন। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে যশ বলেন, ‘ছোট থেকে আজ পর্যন্ত ব্যক্তিগত জীবন কারো সামনে আনিনি। আগামী দিনেও আনব না। নুসারত হাসপাতালে ভর্তি হলে, সন্তানের জন্ম দিলে কেন সেটা চেপে রাখব! তাছাড়া, সব কথা আমি একা বলব কেন? আমার সঙ্গিনীরও হয়তো কিছু বলার থাকতে পারে। সেটা ওর মুখ থেকে শোনাই বোধ হয় ভালো।’

গেল এক বছর ভোটের মাঠে ছিলেন যশ। বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন তিনি। যদিও ভোটে আশানুরূপ ফল করতে পারেননি। যশ মনে করেন, জীবনের কোনো শিক্ষা ফেলা যায় না। নির্বাচনে হার-জিত নিয়ে তাই কোনো আফসোস নাই।

যশের অনেক সহ-অভিনেতা বিজেপি ছেড়েছেন। যশও কি সে পথে হাঁটবে? উত্তরে যশ বলেন, ‘অভিনয়ের মতোই রাজনীতিও আমার পেশা। আমার দ্বিতীয় পেশা। তাই কিছু সিদ্ধান্ত নিলে সেটা সংবাদমাধ্যমেই প্রকাশ পাবে।’

নুসরাতকে ঘিরে যশকে নিয়ে টালিপাড়ায় মুখরোচক কথার শেষ নেই। স্বামী নিখিল জৈন থেকে আলাদা হওয়ার পর যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জন ওঠে। এরপর বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘোরা থেকে শুরু করে বিভিন্ন পার্টিতেও দেখা গেছে তাদের। ‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তাদের।

এরপর নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তোলপাড়া টালিপাড়া। অনেকের ধারণা ছিল- নুসরাতের গর্ভে যশের সন্তান। কারণ নুসরাতের স্বামী নিখিল জানিয়েছেন, নুসরাতের গর্ভের সন্তানের বাবা তিনি নন। তারপরই জল্পনা আরও উসকে উঠে। তখনও মুখ খোলেননি যশ।

অন্তঃসত্ত্বা অবস্থায় নুসরাতের কলকাতার পার্ক স্ট্রিটে দেখা গেছিল যশকে। এছাড়া বিভিন্ন সময় নুসরাতের পাশে ছায়ার মতোই ছিলেন এ অভিনেতা। সন্তান জন্মের সময়ও অভিনেত্রীর পাশে ছিলেন অভিনেতা। যদিও তা নুসরাতেরই ইচ্ছায়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন