২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ আগস্ট ২০২১ www.24ghonta.news১৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২১ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে ভারী বর্ষণের আভাস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১ । ১২:৫৩ দুপুর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাব ও দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয়ার থাকায় দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া আধিদপ্তর। এক্ষেত্রে চট্টগ্রামসহ দেশের কোথাও কোথাও ঝড়ও বয়ে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেতও দেখাতে বলা হয়েছে।

আজ (২৯ আগস্ট) রবিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারীবর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি বাংলাদেশের ওপর খুব একটা প্রভাব ফেলবে না। লঘুচাপটি আরো শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ কিংবা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম। এটি আগামী দুই দিনের মধ্যে ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে অতিক্রম করবে। সেই প্রভাবে আগামী দু-দিন পর বাংলাদেশেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন