২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ২৭ মুহাররম ১৪৪১ হিজরি

সিপিএল খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাকিব-লিটন

-লিটন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ । ৫:১৪ ভোর

খেলার ঘন্টা : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গেলেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার। বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ছেড়ে গেছে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

তবে তারা দু’জন খেলবেন দুই ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে।সিপিএল আসরের বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং ৬ষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে ডাক পাওয়া লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসে।

এছাড়াও এবার সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টের হয়ে দল পেয়েছিল তরুণ আফিফ হোসেন। কিন্তু বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় সে যেতে পারেননি। এর আগেও সিপিএলে খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ। আর দল পেলেও ম্যাচে নামা হয়নি মেহেদী হাসান মিরাজের।

গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় সিপিএল। লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। সাকিবের দল বার্বাডোজের ম্যাচ বাকি আছে চারটি। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট তালিকায় আছে পাঁচে।

বার্বাডোজের শেষ চারে ওঠার ভালো সম্ভাবনা আছে। কিন্তু লিটনের দল জ্যামাইকা তালাওয়াস ৮ ম্যাচ খেলে ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে। ক্রিস গেইল, ডোয়াইন স্মিথদের নিয়ে গড়া এই দলের বাকি আছে আর দুই ম্যাচ।

২৪ ঘন্টা/রাজীব..

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন