২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ আগস্ট ২০২১ www.24ghonta.news১৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২১ মুহাররম ১৪৪৩ হিজরি

মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সীতাকুণ্ডে পোনামাছ অবমুক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১ । ৪:৪৫ বিকাল

নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিবর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।এছাড়াও মৎস্য চাষিদের মাঝে মাছের উপকরণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, মৎস্য কর্মকর্তা শামীম আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.নুর উদ্দিন রাশেদ, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, তাজুল ইসলাম নিজামী,ক্ষেত্র সহকারী কাজী ছাব্বির আহম্মদ প্রমুখ।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব অর্থয়ানে ১৮টি প্রতিষ্ঠানের জলাশয় ও পুকুরে ২৯১ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন