২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ আগস্ট ২০২১ www.24ghonta.news১৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২১ মুহাররম ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১ । ১১:২৫ রাত

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে হাটহাজারী উপজেলা পরিষদ। রোববার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

এ সময় প্রধান অতিথি আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে তার জন্য মহিলা ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা মেশিন নিচ্ছেন বা যাদের দেয়া হচ্ছে তাদের মেশিন চালাতে জানতে হবে। প্রশিক্ষণ নিতে হবে। তাতেই মেশিন বিতরণের সাফল্য আসবে। কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
সেলাই মেশিন নিয়ে ঘরে রেখে দেয়া মানে অসদুপায় অবলম্বন করে নিয়ে যাওয়া, উপজেলা পরিষদকে ধোকা দেয়া তাই সবার প্রতি অনুরোধ মেশিনটিকে কাজে লাগাবেন।এসময় বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, জাগৃতি ক্লাবের সভাপতি লোকমান সিকদারসহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন