২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ আগস্ট ২০২১ www.24ghonta.news১৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪৩ হিজরি

হিন্দি গানের মডেল হলেন দীঘি

হিন্দি গানের মডেল হলেন দীঘি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১ । ২:২৪ রাত

প্রথমবারের মতো হিন্দি গানে মডেল হলেন ঢাকার সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তার বিপরীতে রয়েছেন মডেল ফারহান খান রিও। গানের শিরোনাম ‘হোট ও পে নাম তেরা’। সুদীপ কুমার দীপ এর কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার।

জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার অদূরে ফিল্ম ভ্যালিতে হয়েছে এর দৃশ্য ধারণ। বিশ্বের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম টি সিরিজ এর ইউটিউব চ্যানেলে শিগগিরই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে। এটি বাংলা ভাষায়ও দেশীয় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। আসলে সিনেমা আর বিজ্ঞাপনের বাইরে এর আগে কখনও কাজ করা হয়নি। গানের কথা আর গায়কী খুবই চমৎকার হয়েছে। সবকিছু পছন্দ হওয়ায় কাজটি করি। আশা করছি, আমার ভক্তরা নিরাশ হবেন না।’

ফারহান খান রিও বলেন, ‘প্রথমবারের মতো দীঘি আর আমি জুটি হয়ে কাজ করলাম একটি হিন্দি গানে। মিউজিক্যাল ফিল্মটির মাধ্যমে প্রথমবার দীঘি সিনেমার বাইরে কাজ করেছেন। গত শুক্র ও শনিবার ফিল্ম সিটিতে এর শুটিং হয়েছে। গানের কথাগুলো শ্রুতিমধুর। আশা করি, দর্শক আমাদের প্রথম কাজটি পছন্দ করবে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন