২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ আগস্ট ২০২১ www.24ghonta.news১৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪৩ হিজরি

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে এক দিনে মৃত্যু বেড়ে দ্বিগুণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১ । ১২:৪৪ দুপুর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। এর মধ্যে সাত জন করোনা পজিটিভ ছিলেন এবং ছয় জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া করোনা পরবর্তী জটিলতায় এক জনের মৃত্যু হয়েছে। আগের দিন হাসপাতালটিতে করোনায় ও উপসর্গে মোট সাত জনের মৃত্যু হয়েছিল।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর চার জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের পাঁচ জন, নওগাঁর এক জন, পাবনার এক জন এবং মেহেরপুরের এক জন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৯ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ১৬১ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন