২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ আগস্ট ২০২১ www.24ghonta.news১৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪৩ হিজরি

জবির একাডেমিক কাউন্সিল মঙ্গলবার, পাশ হবে অনলাইন পরীক্ষার নীতিমালা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১ । ৪:২৯ বিকাল

আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫৫তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে অনুমোদন পাবে অনলাইন পরীক্ষার নীতিমালা।

একাডেমিক কাউন্সিলের বিষয়টি আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আগামীকাল একাডেমিক কাউন্সিলে অনলাইন পরীক্ষার নীতিমালা পাশ হবে। এখন যেহেতু সরকারও চায় ব্লেন্ডেড শিক্ষাব্যবস্থা অর্থাৎ বিশ্ববিদ্যালয় খুললেও অনলাইন ও সশরীর দুইভাবেই শিক্ষা-কার্যক্রম চলবে, আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা চাইলেই পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে হোক কিংবা সশরীরে হোক পরীক্ষার আগে চার সপ্তাহ সময় দেওয়া হবে। আমরা নীতিমালা তৈরি করছি শিক্ষার্থীদের জন্যই, যাতে করে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াগুলো পূরণ করতে পারি।’

উপাচার্য আরও বলেন, ‘নীতিমালা প্রস্তুত করে রাখছি যদি শিক্ষার্থীরা বলে আমরা পরীক্ষা দিব, তাহলে কমপক্ষে চার সপ্তাহ সময় দিয়ে আমরা পরীক্ষার সময়সূচি দিয়ে দিব।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন কিংবা সশরীরে যেকোনো মাধ্যমেই দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছে।

এর আগে জবিতে ১০ আগস্ট থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও করোনা পরিস্থিতির কারণে পরে তা স্থগিত করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন